Top News

আগুন লাগলে প্রশাসন জাগে, তার পর ফের যে কে সেই! গত দু’দশকে কলকাতার বুকে ৮টি বড় অগ্নিকাণ্ডে মৃত দুই শতাধিক

বাম আমল পেরিয়ে তৃণমূল জমানা। আর এখন রাজ্যে বিজেপির শাসন। সরকারের কুর্সিতে বার বার দল বদলেছে। কিন্তু অগ্নিকাণ্ডে কলকাতার চেনা ছবিতে বদল নেই।


নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলের মঙ্গলবার রাতের অগ্নিকাণ্ড উস্কে দিল গত দু’দশকে কলকাতার বেশ কয়েকটি ঘটনা। অগ্নিকাণ্ডে দুই শতাধিক মৃত্যু দেখেছে কলকাতা। দু’দশকে শুধু কলকাতাতেই অন্তত ন’টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। বার বার ঘুরে ফিরে এসেছে গাফিলতির অভিযোগ। গ্রেফতারি, নির্দেশিকা জারি— প্রতিটি ঘটনার পরেই পুরসভা, প্রশাসন বা পুলিশ নড়েচড়ে বসে। তৈরি হয় তদন্ত কমিটি। সুপারিশ মেনে পদক্ষেপও করা হয়। কিন্তু বছর ঘুরতে না-ঘুরতেই আবার একই ধরনের ঘটনা প্রশ্নের মুখে ফেলে দেয়।

Post a Comment

Previous Post Next Post

সংবাদ প্রতিবেদক হিসেবে যোগ দিন

Jangal Mahal Sangbad

ads3

Jangal Mahal Sangbad

🎧 LIVE FM RADIO




🔊 Volume