Top News

জীবনের কিছু সিদ্ধান্তে আক্ষেপ, তবু ‘রিগ্রেট’ নেই দেবের!বিয়ে করবেন কবে? পরিবার বাড়ানোর পরিকল্পনা কী? দেবকে ঘিরে এই প্রশ্নের কৌতূহল নতুন নয়। তবে এবার ‘দাদাগিরি’র মঞ্চে ব্যক্তিগত জীবনের সেই প্রসঙ্গেই কিছুটা খোলামেলা হলেন অভিনেতা। সুদীপা চট্টোপাধ্যায়ের প্রশ্নের মুখে নিজের জীবন, সিদ্ধান্ত এবং সুখ নিয়ে কী বললেন দেব?পরিবারের প্রসঙ্গ থেকেই দেবের বিয়ে নিয়ে কথা শুরু করেন সুদীপা। উত্তরে অভিনেতা স্পষ্ট করে জানান, তাঁর জীবনের সুখকে শুধু বিয়ে বা সন্তান থাকার সঙ্গে মিলিয়ে দেখতে রাজি নন তিনি। দেবের কথায়, “পৃথিবীতে কেউ তো বলেনি বিয়ে করলে তুমি হ্যাপি থাকবে, না করলে হ্যাপি থাকবে না।” তাঁর বক্তব্য, জীবনে যদি সুখী থাকাই লক্ষ্য হয়, তাহলে তিনি নিজেকে সুখী বলেই মনে করেন।তবে নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে একেবারে আক্ষেপহীন নন দেব। অভিনেতার স্বীকারোক্তি, জীবনে এমন কিছু সিদ্ধান্ত রয়েছে, যেগুলি হয়তো অন্যভাবে নেওয়া যেত। কিছু সিদ্ধান্ত আগে নেওয়া সম্ভব ছিল বলেও মনে করেন তিনি। সেই জায়গা থেকেই এসেছে আক্ষেপ।কিন্তু সেই আক্ষেপকে নিজের বর্তমান জীবনের অসুখের সঙ্গে এক করে দেখতে নারাজ দেব। তাঁর কথায়, “আক্ষেপ হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি হ্যাপি নই।” একইসঙ্গে বাবা-মা, পরিবার এবং নিজের কাজের প্রতি দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি।কেরিয়ারের দীর্ঘ পথচলা নিয়েও আত্মসমালোচনার সুর শোনা যায় দেবের গলায়। সময়ের সঙ্গে অনেকটা পথ এগিয়ে এলেও, শেষ পর্যন্ত তাঁর উপলব্ধি একটাই—“কিন্তু সত্যি আমার কোনও রিগ্রেট নেই।”বিয়ে, সংসার কিংবা সন্তান—জীবনের সুখের সংজ্ঞা যে প্রত্যেকের কাছে আলাদা, ‘দাদাগিরি’র মঞ্চে দেবের কথায় যেন সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল।বক্তা:- দেব।#tollywoodfocuskolkata #dev #tollywood

Post a Comment

Previous Post Next Post

সংবাদ প্রতিবেদক হিসেবে যোগ দিন

Jangal Mahal Sangbad

ads3

Jangal Mahal Sangbad

🎧 LIVE FM RADIO




🔊 Volume