Top News

পরেশনাথ পাহাড়ে ট্রেকিং অভিযান, শিখরে জাতীয় পতাকা ওড়ালেন গঙ্গাজলঘাটির পড়ুয়ারাগঙ্গাজলঘাটি: অ্যাডভেঞ্চারের টানে পাহাড়ের শিখরে পা রাখার স্বপ্নপূরণ। গঙ্গাজলঘাটি এলাকার প্রথম মাউন্টেনিং ক্লাব কাপিষ্ঠা গোবিন্দ প্রসাদ অ্যাডভেঞ্চার লাভার্স-এর উদ্যোগে আয়োজিত হল তিন দিনের পরেশনাথ পাহাড় ট্রেকিং অভিযান।এই অভিযানে গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া ও কলকাতার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তিন দিনের কঠিন পথ অতিক্রম করে প্রত্যেক অভিযাত্রী সফলভাবে পরেশনাথ পাহাড়ের সামিট (শিখর) করেন। পাহাড়ের চূড়ায় সাগৌরবে ওড়ানো হয় ভারতের জাতীয় পতাকা। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ঋষিকল্প গোবিন্দপ্রসাদ সিংহের ছবি ও সংস্থার ব্যানার তুলে ধরেন অভিযাত্রীরা।সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ট্রেকিং ও পর্বতারোহণের প্রতি আগ্রহ তৈরি এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে চলেছে তারা। উন্নত মানের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যথাযথ সুরক্ষা ব্যবস্থা মেনে ট্রেকিংয়ের আয়োজন করা হয়।আগামী দিনে গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আরও এমন অ্যাডভেঞ্চার ও পর্বতারোহণ অভিযান আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থার। এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস ও প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

Post a Comment

أحدث أقدم

সংবাদ প্রতিবেদক হিসেবে যোগ দিন

Jangal Mahal Sangbad

ads3

Jangal Mahal Sangbad

🎧 LIVE FM RADIO




🔊 Volume