Top News

অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম এর সম্মেলন বাঁকুড়ায় । প্রতিনিধি :-মানিক কর্মকার (বাঁকুড়া)- বাঁকুড়ার একটি বেসরকারি হোটেলে আয়োজিত হল (APHN) অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম-এর সম্মেলন।বাঁকুড়া ও পুরুলিয়া জেলার এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঁকুড়ার CMOH শ্যামল সরেন APHN এর রাজ্য সম্পাদক ডাঃ রাজীব পান্ডে সহ দপ্তরের অন্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ ডাঃ সুভাষ সরকার। সেই সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সমস্যা এবং পারস্পরিক সমন্বয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, সেই বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।সম্মেলনকে ঘিরে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের প্রতিনিধিদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনাসরকারের সাথে সামঞ্জস্য রেখে দুস্থ ও অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়ায় সংগঠনের মূল উদ্দেশ্য

Post a Comment

أحدث أقدم

সংবাদ প্রতিবেদক হিসেবে যোগ দিন

Jangal Mahal Sangbad

ads3

Jangal Mahal Sangbad

🎧 LIVE FM RADIO




🔊 Volume